রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে ১০ রাষ্ট্রদূত
জাতীয়

রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে ১০ রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পর্যবেক্ষণে আসা ১০ দেশের রাষ্ট্রদূতগণ।

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি নাবিকদের উদ্ধার

জানা যায়, ভাসানচরে পৌছানোর পর রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন ১০ দেশের রাষ্ট্রদূত। এসময় তারা রোহিঙ্গাদের কর্মমূখীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর দেয়া উপহার স্বরূপ জীবন নির্বাহ সামগ্রী পেয়ে স্বাবলম্বী হওয়া রহিঙ্গাদের খোঁজ-খবর নেন। রাষ্ট্রদূতগণ এসময় রহিঙ্গাদের জন্য তৈরি গার্মেন্টস, লেদার কারখানা, বিভিন্ন হস্তশিল্প, শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে আসা ১০ দেশের রাষ্ট্রদূতরা ভাসানচর ঘুরে দেখেন। তারা কর্মমুখী প্রকল্প ও শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ঘুরে দেখেছেন। রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র উপহার হিসেবে গ্রহণ করেন। এরপর বিকেলে হেলিকপ্টার যোগে চট্রগ্রামের উদ্যেশ্যে ভাসানচর ত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ১০ দেশের রাষ্ট্রদূতগণ ভাসানচরে পৌঁছেন ।

আরও পড়ুন: ইউক্রেনে এত মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী

রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন:

১) কানাডার হাইকমিশনার লিলি নিকলস,

২) ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর অ্যান্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি,

৩) জার্মানির রাষ্ট্রদূত এচিম থ্রস্টার,

৪) ইউএসএ এর চার্জ ডিলেগেট অ্যাফেয়ার্স হেলেন লাফেভ,

৫) কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং,

৬) ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিগা,

৭) নরওয়ের রাষ্ট্রদূত এপেন রিক্টার,

৮) সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডি,

৯) ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্ট্রার্প পিটারসন এবং

১০) ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।

আরও পড়ুন: কমেছে মৃত্যু ও শনাক্ত

একই সময়ে সেখানে পৌঁছান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও।

তারা বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সাথে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করার পাশাপাশি ভাসানচরের পরিবেশ পর্যবেক্ষণ করেছেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি থানা ভাসানচর। ওখানে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে রয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা।

তিনি জানান, রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ১০ দেশের রাষ্ট্রদূত হেলিকপ্টারযোগে এসে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।

আরও পড়ুন: আয় বেড়েছে সাড়ে চারগুণ

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একাদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা