মেয়র আতিকুল ইসলাম (ছবি: সংগৃহীত)
জাতীয়

টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, করোনা টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের অবশ্যই টিকা কার্ড থাকতে হবে। এছাড়া যাদের টিকা কার্ড থাকবে না তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সরকার এখন সারাদেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড ও জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা নেওয়া যাচ্ছে। এখন কেউ যদি অবহেলা করে টিকা না নেন, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ আছে। আজ যারা টিকা না নেবেন তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু করা হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট নামানো হবে। কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে তার ট্রেড লাইসেন্স বাতিল হবে। আর যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা কার্ড ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা