জাতীয়

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফিরেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরেন তিনি। এর আগে ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।

আরও পড়ুন: ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (আইন শাখা) আবু নাছের জানান, ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।

জানা গেছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লী থেকে ফিরেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ ।

এর আগে বুকে ব্যথা নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ইতালি প্রবাসীর লাশ নিতে পরিবারের অস্বীকার

ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসা শেষে গত ২৬ ডিসেম্বর তিনি হাসপাতাল ছাড়েন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা