রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি: সংগৃহীত)
জাতীয়
সরস্বতী পূজার বাণীতে রাষ্ট্রপতি

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্বের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, সরস্বতী পূজায় সবার অংশগ্রহণে দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। জ্ঞানচর্চার মাধ্য দিয়ে মানবসভ্যতা ক্রমে বিকশিত হচ্ছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা উপলক্ষে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

আবদুল হামিদ বলেন, জ্ঞানার্জনে সরস্বতী দেবীর কৃপা অর্জন করতে ভক্তরা এ পূজা করে থাকেন। জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মানুষ সাম্প্রদায়িকতা ও কূপমণ্ডূকটা থেকে মুক্ত হয়ে একটি কল্যাণকর, উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্যমে নিজের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। দেশে বিদ্যমান সম্প্রীতির এই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে অবদান রাখতে হবে।

আরও পড়ুন: ‘মানবিকতা থাকলে সেবার মানসিকতা থাকবে’

তিনি আরও বলেন, মুজিবশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা আলোকিত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। আশা করছি, সবার সম্মিলিত চেষ্টায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে পারবো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা