ফাইল ছবি
জাতীয়

ফেনসিডিল পরিবহন করা অবৈধ

সাননিউজ ডেস্ক: ফেনসিডিলকে মাদকদ্রব্য হিসেবে উল্লেখ করে তা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ফেনসিডিলসহ গ্রেপ্তার ঝিনাইদহ সদর উপজেলার বাদল পালের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল। এরপর তার বিরুদ্ধে করা মামলায় ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বাদলকে খালাস দেন। রায়ে হাইকোর্ট যুক্তি দেখিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ বাদলকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেন। সেই সাথে আপিল বিভাগ জানালেন, ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত। এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হয়ে গেলো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা