জাতীয়

এমপি হিসেবে পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না

নিজস্ব প্রতিবেদক: তীব্র ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহ-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, একজন এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তাঁরা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। স্যারডা না বইলা পারে না। আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গেছি।

সোমবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর আগে বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।

নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির মূল্যায়ণ নাই। এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তাঁরা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের শক্ত হতে হবে। নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পেতে শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি সংসদে সত্য কথা বলি, তাহলে বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি, সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় কী করে, আমরা বুঝি না।’

নিজ এলাকা প্রসঙ্গে ময়মনসিংহ-৩ আসনের এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমি আমার এলাকার সমস্যা তুলে ধরতে চাই। গৌরীপুরে ১০টা হাইস্কুল চারতলা ভবন হয়েছে। অর্ধেক হওয়ার পর কাজ স্থবির হয়ে পড়েছে। রাস্তাগুলোর কাজ স্থবির হয়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে, পিডি সাহেবকে জিজ্ঞাসা করলে বলে ফান্ড নাই, টাকা নাই। টাকা নিয়ে আসেন। আওয়ামী লীগ নির্বাচনমুখী। আর সময় আছে দুই বছর। এই দুই বছরের মধ্যে যদি কাজগুলো সম্পন্ন করতে না পারি, তাহলে জনগণের কাছে কথা বলতে পারব না। ৫০ কোটি টাকার কাজ, অর্ধেক হয়ে বসে রয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা