জাতীয়

২০ শতাংশ ছাড়িয়েছে করোনা সংক্রমণ 

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। শনাক্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে জানিয়ে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। আমরা দেখতে পেয়েছি আজ শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে চলে এসেছে।

এদিকে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। মারা গেছেন ৮ জন। সর্বশেষ দেশে করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা