জাতীয়

মাসুদ রানা সিরিজের স্বত্বাধিকারী আব্দুল হাকিম 

নিজস্ব প্রতিবেদক: তুমল জনপ্রিয় থ্রিলার গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’ সিরিজটির লেখক হিসেবে সবাই কাজী আনোয়ার হোসেনকে জানত। তবে ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বইয়ের মালিকানা কাজী আনোয়ার হোসেনের নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়, ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বইয়ের আসল মালিক আব্দুল হাকিম, কাজী আনোয়ার হোসেনের নয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ। কপিরাইট অফিসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও ইফতাবুল কামাল অয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

এর আগে ২০১৯ সালের ২৯ জুলাই ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি ও ‘কুয়াশা’সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে কপিরাইট স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট অফিসে অভিযোগ দাখিল করেন শেখ আব্দুল হাকিম।

প্রায় দুই বছর ধরে আইনগত লড়াই শেষে অবশেষে নিজের পক্ষে রায় পেলেন তিনি।

অবশ্য গত বছরের ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয়, কিন্তু সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট করেন সেবা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন। গত ৯ ডিসেম্বর উক্ত রিটের শুনানি শেষে রায় ঘোষনার তারিখ দেওয়া হয় ১৩ ডিসেম্বর।

হাইকর্টের বেঞ্চ আজ (১৩ ডিসেম্বর) বাংলাদেশ কপিরাইট অফিসের সিদ্ধান্তকেই বহাল রেখে আব্দুল হাকিমকে ‘মাসুদ রানা’ সিরিজের মালিকানা দিয়ে রায় দেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা