জাতীয়

সবাইকে ফাঁকি দিয়ে বিমানবন্দর ছাড়লেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময় অশালীন বক্তব্য ও নারীর প্রতি চরম অবমাননার দায়ে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ কানাডা ও দুবাই কোথায়ও ঠাঁই না পেয়ে অবশেষে দেশে ফিরেছে। তবে সবার চোখ ফাঁকি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েছেন তিনি। রোববার(১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি বিমানবন্দরের ভিআপি গেট থেকে বের না হয়ে অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে চুপিসারে বিমানবন্দর ছাড়েন।

নাম প্রকাশ না করা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, প্রথমে ডা. মুরাদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু, সেখানে অনেক গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখে তিনি ভেতরে চলে যান।

এই সূত্রটি বলছে, ‘এরপর মুরাদ হাসান বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে থেকে সাধারণ যাত্রীদের সারিতে দাঁড়িয়ে তিনি বিমানবন্দর ছাড়েন। বাইরে তাঁর জন্য একটি গাড়ি প্রস্তুত ছিল। তারপর তিনি কোথায় গেছেন, তা আমি জানি না।’

বিকেলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘যখন কোনো ব্যক্তিকে নিয়ে প্রশ্ন ওঠে তখন নিয়ম অনুযায়ী তাঁকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।’

জানা গেছে, করোনার দুই ডোজ টিকার সনদ না থাকায় দেশ ছেড়ে উড়াল দেওয়া ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি।

এর আগে ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাই প্রবেশ করতে ব্যর্থ হয়ে দেশে ফেরেন আজ বিকেল ৪টা ৫১ মিনিটে। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।

তবে দেশে ফিরে মুরাদ কোথায় অবস্থান করছেন সে বিষেয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা