জাতীয়

ওমিক্রন নিয়ে দেশের সব প্রবেশপথে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব পোর্ট অব এন্ট্রিতে (প্রবেশপথ) সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২৮ নভেম্বর) অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানান সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, 'নতুন এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি নতুন ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে। সেই বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। আমাদের সকল পোর্ট অব এন্ট্রিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে।'

নাজমুল ইসলাম জানান, করোনা-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বিভিন্ন পর্যায়ে পাওয়া ডকুমেন্ট পরীক্ষা-নিরীক্ষা করছেন, সভায় বসছেন। সেই সভা থেকে আমরা সকলের জন্য মঙ্গল এবং মানুষকে নিরাপত্তা দিতে যেসব কার্যকর উদ্যোগ নিতে হয়, সেগুলো গ্রহণ করতে যাচ্ছি।

সাধারণ মানুষের প্রতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের আহ্বান, কোনোভাবেই আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ মোকাবিলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার মেনে চলতে হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা