জাতীয়

ভূমি অপরাধ প্রতিরোধ-দমন আইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে ও দমনে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ওই আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয়ের চেষ্টা করা হবে।

রোববার (২৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে সরকারি দলের সাংসদ হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান।

সাংসদ হাবিবর তার প্রশ্নে প্রবাসীদের জমি-জমা ও বাড়ি ঘর নিরাপদ এবং দখলমুক্ত রাখতে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে কী না জানতে চান।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখার প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব। তবে সময়োপযোগীতা ও জনগণের চাহিদা বিবেচনায় ভূমি মন্ত্রণালয় 'ভূমি ব্যবহার আইন' এবং 'ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন' প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা