পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

দেশের নারীরা সারাবিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও নিজেরদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে 'লবুচে' পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন। ড. মোমেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জয়নাব লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন যা অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, লবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের নারীদের সাফল্য অর্জনে প্রেরণা যোগাবে। তিনি আগামীতে জয়নাবের আরো সাফল্য প্রত্যাশা করেন এবং বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যেকোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় জয়নাবের লবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।

গত ১ নভেম্বর, বাংলাদেশী প্রথম নারী হিসেবে জয়নাব বিন্তে হোসেন শান্তু নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা