জাতীয়

ধান থেকে বেরিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বর্তমানে দেশের ৭৫ ভাগ জমিতে শুধু ধান চাষ হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু তাই নয়, ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে কৃষি উৎপাদনও বাড়াতে হবে।

কৃষিপণ্যের বাজারে কোনো ধরনের কারসাজি বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

শনিবার (২৩ অক্টোবর) ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় বাজারের প্রতিটি পর্যায়ে সুস্থ প্রতিযোগিতা চলছে কি না তা পর্যবেক্ষণ করে। কেননা অবৈধ মজুত কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে বাজারে মুক্ত প্রতিযোগিতা ব্যাহত হয়। যখনই বাজারে অসুস্থ প্রতিযোগিতা কিংবা মজুতদারির মতো তৎপরতা সম্পর্কে সরকার জানতে পারে তখনই তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ভিয়েতনামে প্রতি হেক্টর জমিতে ৫ দশমিক ৯ টন ধান উৎপাদন হয়। যেখানে বাংলাদেশে এই হার মাত্র ২ দশমিক ৪৪ টন। আমাদের দেখতে হবে কীভাবে ভিয়েতনামের একই পরিমাণ জমিতে আমাদের চেয়ে দ্বিগুণ বেশি উৎপাদন করছে। উৎপাদন বাড়াতে আমাদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের চাষাবাদ বাড়াতে হবে।

এ ছাড়া উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন ড. শামসুল আলম।

বর্তমানে জিডিপির মাত্র ০ দশমিক ৬ শতাংশ গবেষণায় ব্যয় করে বাংলাদেশ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গবেষণায় জিডিপির এক শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা কন্ট্রাক ফার্মিংসহ কৃষি উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার সীমার মধ্যে আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা