জাতীয়

শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের অনশন চলছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে গণ–অনশন, গণ–অবস্থান ও বিক্ষোভ মিছিল করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে এবং আয়োজনে সারাদেশে গণ–অনশন, গণ–অবস্থান চলছে।‌ এরই অংশ হিসেবে শাহবাগে চলছে কেন্দ্রীয় কর্মসূচি।

এর আগে সকাল ৬টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন শুরু করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে সংহতি জানিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

পরে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থানকারীদের একটি অংশ শাহবাগ মোড় অবরোধ করেন। রাস্তা অবরোধকারীরা 'জাগো রে জাগো, হিন্দু জাগো', 'জিহাদীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, 'মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ‘দুনিয়ার হিন্দু, এক হও, লড়াই কর', ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এসময় এলিফ্যান্ট রোড থেকে গুলিস্তান, ফার্মগেট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোড, গুলিস্তান থেকে ফার্মগেট রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে শাহবাগের আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা