সংগৃহীত ছবি
জাতীয়

শাহবাগে বিক্ষোভ করছেন জুলাই আহতরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানে আহতরা তাদের দাবি আদায়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা। এই অবস্থানের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

আহতরা দাবি করছেন যে, তারা গণঅভ্যুত্থানে আহত হয়ে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে কোনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা সরকারের কাছে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আন্দোলন করছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে:-

১: জুলাই আহতদের ২ টি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০,০০০ টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

২: আহতদের মধ্যে যারা ইতিমধ্যে সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদেরকে ১৫,০০০ টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

৩: গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।

৪: আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা