সংগৃহীত ছবি
জাতীয়

বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৪ বিভাগ এবং ২ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানান।

আরও পড়ুন: চলিত মাসের মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও যশোর জেলাসহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের২/১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের সকল স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত-ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি-ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও দেশের অন্যত্র হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২ ডিগ্রি) বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ-থেকে ভোর পর্যন্ত হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: আজ তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে শেষ রাত-ভোর পর্যন্ত হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি হ্রাস পেতে পারে। এছাড়াও ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা