জাতীয়

ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু অপরদিকে এই সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। শারদীয় দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটিয়েছে তা এই ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত এক সভায় এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই কাজে ব্যয় হবে ৪৪ লাখ ৪১ হাজার ৪৯০ টাকা।

পরিবেশমন্ত্রী বলেন, কোনও অবস্থায়ই দেশের উন্নয়ন ব্যাহত করতে দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী, মানবতার মা। আমাদের নেত্রীকে বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিচ্ছে। কাজেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সকলেরই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।

এর পূর্বে সকাল ১১টায় পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মামুদতকী বাজারে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই কাজে ব্যয় হয়েছে ৪৬ লাখ ৪৯ হাজার ৫৯৪ টাকা।

পৃথক এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পরিবেশমন্ত্রীর সঙ্গে মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা