জাতীয়

কাতারে বৈধ হওয়ার ঘোষণায় দূতাবাসে ভিড়

কূটনৈতিক প্রতিবেদক: কাতারে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তার পর থেকে প্রতিদিন পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন অসংখ্য প্রবাসী।

চাপ বাড়ায় ছুটির দিনেও খোলা রাখা হয়েছে দূতাবাসের পাসপোর্ট সেবা। তারপরও ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে দূতাবাস। অন্য সব দেশের পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রেখে, কাতার প্রবাসীদের বৈধ হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাসপোর্ট দেয়ার আহ্বান প্রবাসীদের।

কাতারে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বৈধ হওয়ার জন্য ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার জন্য জরুরি হয়ে পড়েছে পাসপোর্ট।

দূতাবাসে ভিড় বাড়ায় নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন কি না তা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরা। আর তাই কাতার প্রবাসীদের বৈধ হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাসপোর্ট দেওয়ার দাবি জানান প্রবাসীরা।

কাতার সরকার অবৈধদের বৈধ করার ঘোষণা পর থেকে পাসপোর্টের জন্য বাংলাদেশ দূতাবাসে আগত সেবা প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে জানালেন দূতাবাসের কাউন্সিলর মোঃ মাহবুর রহমান।

কাতার সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে অবৈধভাবে বসবাসরত প্রবাসীরা বৈধ হতে না পারলে, দেশটিতে বসবাসরত প্রবাসীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা