জাতীয়

জনশক্তি নেবে সার্বিয়া

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নিতে চায় ইউরোপের দেশ সার্বিয়া। এজন্য দুই দেশের সরকারের মধ্যে একটি কৌশলগত দিক নির্ধারণের প্রস্তাব দিয়েছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার (১৩ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেলগ্রেডে সৌজন্য সাক্ষাতের সময় সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুসিক ড. মোমেনকে এ আগ্রহের কথা জানান।

সার্বিয়ার চলমান উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচির জন্য যে বিশাল মানবসম্পদের প্রয়োজন তা পূরণে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ আইটি পেশাজীবী, ইলেকট্রিশিয়ান, প্লাম্বাদের নিয়োগের প্রস্তাব দেন বৈঠকে মোমেন। সার্বিয়ায় বর্তমানে এসব কাজে অনেক চাহিদা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ প্রস্তাব সার্বিয়ার প্রেসিডেন্ট সাদরে গ্রহণ করেন বলে জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশ থেকে শ্রম ও জনশক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তৈরিতে জোর দেন ভুসিক।

বৈঠকে দুই বন্ধু দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগ গড়ে তোলার ওপর জোর দেন মোমেন। সার্বিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে আমদানি করার এবং সরকারের দেয়া চমৎকার বিনিয়োগের পরিবেশ ব্যবহার করে দেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাত্রার ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ভুসিক।

মোমেন বলেন, এ সম্পর্ক ইতিহাসে নিহিত। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রোজ টিটোর ব্যক্তিগত বন্ধুত্বকে বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

সার্বিয়ার প্রেসিডেন্ট এটা জানতে পেরে উচ্ছ্বসিত হন যে, বাংলাদেশ বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।

বৈঠকে বাংলাদেশ ১২ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) আশ্রয় দিয়েছে উল্লেখ করে তাদের নিরাপদ, সেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমার জান্তার ওপর চাপ সৃষ্টি করতে সার্বিয়ার প্রতি আহবান জানান মোমেন।

এ ব্যাপারে বাংলাদেশের উদারতার প্রশংসা করে ভুসিক জানান, এ সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে তার দেশ।

মোমেন সার্বিয়ান প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, সাদরে এ আমন্ত্রণ গ্রহণ করেন ভুসিক। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও সার্বিয়া সফরের আমন্ত্রণ জানান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা