জাতীয়

টাকা খরচের জায়গা পাচ্ছি না

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের টাকার অভাব নেই। আয় হচ্ছে প্রচুর। তবে টাকা খরচ করার জায়গা পাচ্ছি না। তবে টাকা আছে বলেই যে ইচ্ছে মতো খরচ করা হবে সেটা ঠিক না।

বুধবার (১৩ অক্টোবর) ফরিদপুরের মুন্সিবাজারে নারী উন্নয়ন ফোরাম আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন ও প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা স্বাধীন জাতি। কারো গোলাম হব না। পাকিস্তান, ব্রিটিশ, ভারত, জাপান, সৌদি আরবসহ আমরা আর কারও গোলাম হব না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যাদু দেখিয়েছেন। গত পরশু রূপপুরে যে কাণ্ড হয়েছে সেটা অনেকেই জানে না। আমরা পারমাণবিক যুগে প্রবেশ করেছি। আমাদের অনেকের মাথায় আসছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী যাদু দেখিয়েছেন পাবনার রূপপুরে। এর আগেও শেখ হাসিনা অনেক যাদু দেখিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের প্রথম যাদুকর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে যাদু দেখিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, আমরা যখন উন্নয়নের মহাশিখরে তরতরিয়ে ওপরে উঠতে থাকি ঠিক তখনই একটি গোষ্ঠী উন্নয়নের বিরোধিতা করে। তারা দেশের উন্নয়নকে বিশ্বাস করে না। তারা প্রায়ই বলে বেড়ায়, আমরা নাকি ভোট করব না। এসব কথা স্বাধীন দেশের জনগণ কখনই মানবে না। আইনকানুন মেনে আওয়ামী লীগকেও রাজনীতি করতে হবে, অন্যদেরও করতে হবে।

এম এ মান্নান বলেন, শেখ হাসিনা বন্দুক দিয়ে ক্ষমতায় আসেনি। তাকে যেমন ভোটে যেতে হবে, অন্যদেরও তেমনি নির্বাচনে যেতে হবে। তারা যখন বলে ভোট হতে দেবে না, সেটা কী অন্যায় কথা নয়। কেউ বেআইনি কথা বললে আইনি বিচার হবে। দেশের উন্নয়নের জোয়ার ধরে রাখতে হলে শেখ হাসিনার পাশে থাকতে হবে। তাকে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা নই, একটি দল ছাড়া। যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, রাজাকারের দল। যে দল দেশের সৃষ্টির সময় থেকে বিরোধিতা করেছে, তারাই আমাদের সবকিছুতে বিরোধিতা করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা