ছবি: সংগৃহীত
জাতীয়

২৪ টিকেটির পরিচালক সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতিকাণ্ডে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটি ডটকম এর আরেক পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ পাচার আইনে কাফরুল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করে সিআইডি।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ২৪ টিকেটির পরিচালক রাকিবুল হাসানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি।

পুলিশ সুপার আজাদ রহমান বলেন, ২৪ টিকেটি ডটকম এর বিরুদ্ধে করা মামলার ৪ নম্বর আসামি মিজানুর রহমান।

মিজানুর রহমান সোহেলকে গ্রেফতারের বিষয়ে আজ সোমবার বিস্তারিত জানানো হবে।

সিআইডির অতিরিক্ত পুলিশ আরও জানান, বিমানের টিকিট বিক্রির নামে চার কোটি ৪৪ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় ই কর্মাস কোম্পানি ২৪ টিকেটি ডটকম।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা