রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে নিহত জিতু (২৮)। ছবি: সংগৃহীত
জাতীয়

তেজগাঁওয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু (২৮) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটায় আইসিইউতে তার মৃত্যু হয়।

জিতুর বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম আহসাদুল ইসলাম।

জিতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

সার্জন আইউব বলেন, শুক্রবার তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু ও ইয়াসিন আমাদের এখানে ভর্তি হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। পরে জিতু রাত সাড়ে তিনটায় আইসিইউর দশ নম্বর বেডে মারা যায়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিলো।

আইসিইউতে আহত ইয়াসিনের চিকিৎসা চলছে বলে জানান তিনি।

নিহতের ভগ্নিপতি গিয়াসউদ্দিন বলেন, জিতু ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে। এবার তার বিসিএস দেয়ার কথা ছিলো। নেদারল্যান্ডস যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছিলো। কাগজপত্র চলে এসেছে কিন্তু তার আর নেদারল্যান্ডস যাওয়া হলো না। চলে গেলেন না ফেরার দেশে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ওই বাসায় গ্যাস লিকেজ ছিল। পরে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণ হয়। মৃত্যুর আগে জিতু এ কথা বলে গেছেন। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা