জাতীয়

নৌখাতে সাফল্য এসেছে

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বর্তমান সরকারের গত ১২ বছরে সাফল্য আসা খাতের মধ্যে অন্যতম হলো নৌ-খাত। ব্যবসা-বাণিজ্যসহ সড়ক ও রেলপথের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নৌ-খাত। বন্ধ নৌপথ চালু ও নতুন পথ চালু হওয়ায় সারা দেশে নৌ নেটওয়ার্ক গড়ে উঠতে শুরু করেছে। এর মধ্য দিয়ে এক সময় অর্থনৈতিক খাতের অন্যতম নিয়ামক আবারো চাঙ্গা হয়ে উঠছে। সরকারের সমন্বিত পরিকল্পনায় নৌখাতে অভূতপূর্ব সাফল্য এসেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে 'বিশ্ব নৌ দিবস ২০২১' উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এই বছরের জন্য বিশ্ব নৌ-দিবসের প্রতিপাদ্য 'নাবিকরাই নৌপরিবহন ব্যাবস্থার মূল ভবিষ্যত' উল্লেখ করে মন্ত্রী বলেন, নাবিকদের দিকে সমগ্র বিশ্ব সংস্থা ও নৌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ঘরে এবং জাহাজে উভয় ক্ষেত্রে নাবিকগণ বিড়ম্বনার শিকার হচ্ছেন। শত সহস্র নাবিক জাহাজ থেকে ফিরতে পারছে না, একই ভাবে যোগদান করতেও সমস্যা হচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা, বাহিরে বের হওয়ার ব্যপারে কড়াকড়ি, নাবিক পরিবর্তনে এ জটিলতা এসব বিষয় করোনার কারণে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, নাবিক হওয়া একটি মহৎ এবং বিশ্বের প্রাচীনতম পেশা। বিশ্বে মেরিটাইম এবং শিপিং শিল্পে প্রচুর ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। অনাদিকাল থেকে নাবিক হওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় সুযোগ সুবিধা সম্পন্ন একটি পেশা। আমাদের সরকার সুশিক্ষিত ও প্রশিক্ষিত নাবিক তৈরিতে মনোযোগ দিচ্ছে।

প্রতিবেশি দেশ মায়ারমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ মিমাংসায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবহারে আরও ভাল সুযোগ তৈরি হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর কমান্ড্যাযন্ট নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেন এবং নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যােল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার।নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন শিপ একুইজিশনের জন্য এস আর শিপিং লিমিটেড, গ্রীন শিপ রিসাইক্লিনিংয়ের জন্য পিএইচপি শিপ রিসাইক্লিন, শিপ ফেয়ারার্স এমপ্লয়মেন্টের জন্য হক এন্ড সন্স লিমিটেড, মেরিটাইম ট্রেনিংয়ের জন্য বাংলাদেশ মেরিন একাডেমী এবং সাগরে সাহসিকতার জন্যজ এম ভি জাওয়াদ জাহাজের ক্যাপ্টেন নাসির উদ্দিন এবং ক্রুগণ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা