গোলাগুলি
জাতীয়

কক্সবাজারে গোলাগুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।

বিজিবির দাবি, নিহত যুবক মাদক কারবারি। এসময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া পাহাড়ের সীমান্তবতী এলাকার এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৪০-৪৫ হবে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন খবর পেয়ে সন্ধ্যায় উপজেলার করইবুনিয়া এলাকার ধানক্ষেতের পাশে অভিযানে যায় বিজিবি সদস্যরা।

একপর্যায়ে পাঁচজনের একটি মাদক কারবারি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসে। এ সময় চ্যালেঞ্জ করা হলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আহত বিজিবি সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা