জাতীয়
ই-অরেঞ্জ গ্রাহকদের আশ্বাস মাশরাফির

নারীদের বলেছি শেষ নিঃশ্বাসেও আছি

নিজস্ব প্রতিনিধি: ই-অরেঞ্জের প্রতারিত নারী গ্রাহকদের পাওনা টাকা উদ্ধারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বাসার সামনে ভিড় করেন নারী গ্রাহকরা।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, ই-অরেঞ্জকে টাকা দিয়ে পণ্য না পাওয়া নারী গ্রাহকরা আমার বাড়ির সামনে এসেছিলেন। তারা পাওয়া টাকা আদায়ের জন্য সহযোগিতা চেয়েছেন। ওই নারীদের বলেছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।

গ্রাহকরা ই-অরেঞ্জের প্রতারণার দায় চাপানোয় ক্ষোভ ঝেড়ে সংসদ সদস্য মাশরাফি বলেন, আসলে আমার দায় কেন। আমি তো প্রতিষ্ঠানটির মালিক নই। যারা আসছেন তাদের বলতে পারতাম যে আইনি ব্যবস্থা নেন। কিন্তু সেটাও আমি বলিনি। তাদের বলেছি, আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

তিনি বলেন, আমি তো প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বেসেডর। এসব কথা আমাকে বলে কী লাভ? প্রতিষ্ঠানে আমার শেয়ার থাকলেও কথা ছিল। মাশরাফি আইনের বাইরে কী করবে? তারা (ই-অরেঞ্জের মালিকপক্ষ) তো জেলে। পুরো বিষয়টি তদন্তাধীন।

মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে ই-অরেঞ্জের কিছু বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। অনেকেই প্রতিষ্ঠানটির কাছে পণ্য না পেয়ে মাশরাফিকে দায়ী করছেন। এর আগে গ্রাহকরা কয়েক দফায় মাশরাফির বাড়ির সামনে বিক্ষোভ করেন। এবার তার বাড়ির সামনে ভিড় জমান নারী গ্রাহকরা।

ই-অরেঞ্জ গ্রাহকদের ১১শ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে একজন গ্রাহক রাজধানীর গুলশান থানায় এই অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, মালিক বীথি আক্তর, প্রধান পরিচালন কর্মকর্তা আমানউল্লাহ চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা কাওসার আহমেদসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করা হয়। প্রধান মালিক সোনিয়াসহ আসামিদের অনেকে গ্রেপ্তার হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা