জাতীয়

বাড়তে পারে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার বর্তমান মুক্তির মেয়াদ পুনরায় আরও ছয় মাস বাড়তে পারে।

সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাজা স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও বিদেশে যাওয়ার অনুমতি দিতে চায় না সরকার। এই মুহূর্তে এ বিষয়ে কিছু ভাবছে না সরকার।

খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ছয় মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। বাসায় থেকে তিনি যেভাবে চিকিৎসা নেওয়ার অনুমতি পাচ্ছেন সেটা অব্যাহত থাকবে। এ বিষয়ে আপাতত সরকার এ অবস্থানেই থাকার চিন্তা-ভাবনা করছে বলেও জানান তারা।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, তার ওপর আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।

খালেদা জিয়ার পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য, এ বিষয়ে সরকারের চিন্তাভাবনা কী এবং আইন অনুযায়ী তিনি বিদেশে যাওয়ার অনুমতি পেতে পারে কি-না? এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যে ধারায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, সেটা সরকারের নির্বাহী আদেশ।

এই মুক্তির মেয়াদ সরকার বর্ধিত করতে পারে। খালেদা জিয়া আবেদন করেছিলেন, তার প্রেক্ষিতে সরকার দুইটি শর্তে তার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছে। এখন শুধু নতুন করে মুক্তির মেয়াদ বর্ধিতই করা যাবে। কিন্তু তার বিদেশে যাওয়ার বিষয় যদি আসে, তাহলে তাকে নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যে আবেদনের প্রেক্ষিতে এবং শর্তে বর্তমানে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। তাকে পুনরায় কারাগারে গিয়ে নতুন করে বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে হবে। তখন সরকার কী করবে, সে বিষয়ে চিন্তা-ভাবনা করা যাবে। কিন্তু বর্তমান অবস্থায় কিছু করার নেই।

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। শর্ত দুই হলো তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন এবং বিদেশে যেতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে তিন দফায় এই মেয়াদ বাড়ানো হয়।

সবশেষ ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৪ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে, ০৭ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় তাদের মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা