জাতীয়

স্ত্রীকে নিয়ে হাওরে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের হাওরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (১১ সেপ্টেম্বর) স্ত্রী সেলিনা মোমেনকে নিয়ে একদিনের সফরে তিনি কিশোরগঞ্জে এসে দিগন্ত বিস্তৃত হাওরের জলরাশি, দৃষ্টিনন্দন অলওয়েদার ও ডুবো সড়কপথ এবং সেতু ঘুরে দেখেন।

জানা গেছে, ঢাকা থেকে সড়ক পথে দুপুর ১২টায় প্রথমে হাওর পর্যটনের অন্যতম প্রবেশদ্বার জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে আসেন পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী। সেখানে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সেখান থেকে স্পিডবোটে চড়ে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বপ্নের উন্নয়ন কাজের মধ্যে ৩০ কিলোমিটার অল ওয়েদার সড়ক পথে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম জিরো পয়েন্টে যান।

এর মাধ্যে তারা অল ওয়েদার সড়কের অনেকটা পথ হেঁটে উন্মুক্ত হাওরের শীতল বাতাসের পরশও উপভোগ শেষে শেষে বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে সস্ত্রীক মিঠামিইন ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা