জাতীয়

রাজধানীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর আদাবরে আসাদুল ইসলাম জাহিদ (৩১) নামে এক মশলা ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ অর্থসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে শেখের টেক ৭ নম্বর ও ৮ নম্বর রোডের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মিরাজ হাসান জানান, আসাদুল বিভিন্ন এলাকায় রান্নার মসলা দোকানে দোকানে বিক্রি করেন। সন্ধ্যায় কাজের উদ্দেশে শেখের টেক এলাকায় বের হয়েছিলেন। পথে তিনজন ছিনতাইকারী পথ আটকে তার পেটের বামপাশে ছুরিকাঘাত করেন। তার কাছে থাকা স্যামসাং অ্যান্ড্রয়েড ও একটি বাটনফোনসহ দুইটি মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।

আহত আসাদুল পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সোরহাব খানের ছেলে। বর্তমানে মিরপুর ১ নম্বর শহীদ মিনার গেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা