জাতীয়

সেপ্টেম্বরে টিকা পাবে দুই কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমরা সেই চেষ্টা করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেস্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, হেফাজতের মাধ্যমে সরকার হঠানো চেষ্টা করা হয়েছিল। বিএনপি-জামাত-হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সে দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি এ বি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আরশেদ আলী বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা