জাতীয়

আজিমপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুর কলোনিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিতা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর একটায় এ ঘটনা ঘটে।

লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, আজিমপুর কলোনিতে পুকুরে কয়েকজন শিশু মিলে গোসল করতে নামে। সেখানে রিতা পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রিতার নানি আমেনা বেগম জানান, রিতা মা মুক্তা বেগমের সাথে সকালে কামরাঙ্গীরচরের বাসা থেকে আজিমপুর এলাকায় বের হয়েছিল।পরে আজিমপুর কলোনিতে গিয়ে পানিতে ডুবে যায়।

মৃত রিতা ভোলা জেলার লালমোহন উপজেলার মো. জয়নালের মেয়ে।বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা