জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৬ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বঙ্গোপসাগরে ইলিশ আহরণের সময় উত্তাল ঢেউয়ের আঘাতে তলা ফেটে এফবি আল্লাহর দান নামে বাগেরহাটের শরণখোলার একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সোনার চরের পশ্চিমে গভীর সাগরে এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে উদ্ধারকৃত জেলেরা শরণখোলায় এসে পৌঁছেছে।

ডুবে যাওয়া ফিশিং ট্রলারের মালিক শরণখোলার মৎস্য ব্যবসায়ী মো. মজিবর তালুকদার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় দুবলার চর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে এবং সোনার চর থেকে পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে জেলেরা জাল ফেলে অবস্থান করছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে সাগরে প্রচণ্ড ঢেউ শুরু হয়। ঢেউয়ের আঘাতে তলা ফেটে মুহূর্তেই তার এফবি আল্লাহর দান নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা ১৬ জন জেলে বয়া ধরে সাগরে ভাসতে থাকে। পরে কাছাকাছি অবস্থানকারী বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী টিপু আলমের একটি ফিশিং ট্রলারের জেলেরা এগিয়ে এসে ভাসমান অবস্থায় ১৬ জেলেদের উদ্ধার করে। তার ফিশিং ট্রলারে তলা ফেটে ডুবে যাওয়ায় ট্রলার, জাল, ইলিশ, অন্যান্য মাছ ও মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা