জাতীয়

কেরানীগঞ্জে হবে অত্যাধুনিক থানা 

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জে দেশের সবচেয়ে বড় ও অত্যাধুনিক থানা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থানা ভবন তৈরির জন্য রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকায় ৫০ শতাংশ জমি বরাদ্দ দিয়েছেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন নসরুল হামিদ বিপু। তিনি ঢাকা-৩ আসনের (কেরানীগঞ্জ) সংসদ সদস্য।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ নির্মাণ হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি থানা। থানা হবে মানুষের নিরাপত্তা ও সেবা পাওয়ার প্রথম আশ্রয়স্থল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী জানান, অত্যাধুনিক থানায় থাকছে একটি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার। যেখানে যে কেউ এসে খুব সহজে সেবা নিয়ে ঘরে ফিরতে পারবেন। থানার ওসিসহ পুলিশ সদস্যদের বসার জন্য আলাদা কক্ষ, থাকার জন্য মহিলা ও পুরুষ সদস্যদের জন্য আলাদা আলাদা ডরমিটরি এবং ব্যারাক থাকছে।

তিনি আরও বলেন, এই থানায় নিজস্ব গাড়ি পার্কিং সুবিধার পাশাপাশি পুলিশ সদস্যদের ফায়ার ট্রেনিংয়ের জন্য আলাদা একটি ব্লক থাকবে। আধুনিক সুযোগ-সুবিধায় নির্মাণ হতে যাওয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা এই এলাকার মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে বলে বিশ্বাস করি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা