জাতীয়

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ সংলাপ জরুরি 

কূটনৈতিক প্রতিবেদক: আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে আফগান নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন জেনভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ আগস্ট) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানের চলমান মানবাধিকার পরিস্থিতির উপর অনুষ্ঠিত ৩১তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।

একটি অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত রহমান বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এ সময় তিনি একটি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানে পুনর্গঠন ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহবান জানান।

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ শতাধিক দেশের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন শেষে “ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা জোরদারকরণ” শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা