জাতীয়

শেখ হাসিনার গাড়িবহরে হামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলে থাকা অবস্থায় ২০০২ সালে সাতক্ষীরায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনায় করা মামলার দণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক ক্ষুতে বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপির মিডিয়া শাখার সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ওই আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু আপাতত তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে গিয়েছিলেন। মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে রাজধানীতে ফিরছিলেন তিনি। পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করে এবং বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য বেঁচে যান তিনি। এ সময় বহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা