জাতীয়

উড়োজাহাজের ১০ কোটি টাকার ইঞ্জিন গায়েব

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি উড়োজাহাজের ১০ কোটি টাকা মূল্যেও একটি ইঞ্জিন গায়েব হয়ে গেছে বলে জানা গেছে। বিমানবন্দরের সংশ্নিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন।

বন্ধ ঘোষিত বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজের ইঞ্জিন গায়েবের এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান জানান, ইউনাইটেড উড়োজাহাজের ইঞ্জিন চুরি বা গায়েব হয়নি। ওই প্রতিষ্ঠানের লোকজনই ওই উড়োজাহাজের ইঞ্জিন খুলে নিয়ে গেছে। তা ছাড়া এ নিয়ে বিমান সংস্থাটি কোনো অভিযোগও দেয়নি।

তিনি দাবি করেন, বিমানবন্দরে পরিত্যক্ত উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। এ দায়িত্ব সংশ্নিষ্ট এয়ারলাইন্সের।

তবে জানা গেছে, ইঞ্জিন গায়েবের অভিযোগ ওঠার পর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্প্রতি বিষয়টি বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিমানবন্দরের উত্তর দিকে কার্গো ভিলেজের পেছনে অ্যাপ্রোন এলাকায় কয়েক বছর ধরে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি, জিএমজি এয়ারলাইন্স ও অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি বিমান দীর্ঘদিন ধরে পড়ে আছে।

জানা গেছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও এমন ঘটনা ঠিক কবে, কীভাবে ঘটেছে সেটা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউই। সিসি ক্যামেরা কিংবা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থায়ও এমন কোনো কিছু ধরা পড়েনি। বিমানবন্দর থেকে ড্যাস-৮ (এস২-এইচএস) নামের ওই উড়োজাহাজটির চুরি হয়ে যাওয়া ইঞ্জিনের মডেল নম্বর-এসি ০০৩৫।

বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার দায় এড়িয়ে গিয়ে বলছে, সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রাম-২০১৮ অনুযায়ী উড়োজাহাজের সংরক্ষণ, নিরাপত্তা এবং বার্ষিক অডিট- এসব কিছুর দায়িত্ব সংশ্নিষ্ট কোম্পানির। কিন্তু ইউনাইটেড এয়ারওয়েজ এমন কিছুই করেনি। তারা উড়োজাহাজগুলো ফেলে রাখার পর থেকে ন্যূনতম রক্ষণাবেক্ষণও করেনি।
এদিকে পরিত্যক্ত এসব উড়োজাহাজের কারণে বিমানবন্দরের কার্গো ভিলেজ অংশটি রীতিমতো ভাগাড়ে পরিণত হয়েছে। বিমানগুলো দখল করে নিয়েছে বড় একটা এলাকা। এমনকি এর কারণে মূল পার্কিং জোনে মালপত্র ওঠানামায় বাধার সৃষ্টি হচ্ছে।

ভারতের রাজপুর বিমানবন্দরেও ইউনাইটেডের উড়োজাহাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে বিমানবন্দর সংশ্নিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান। তবে এ ব্যাপারে বন্ধ থাকা বিমান সংস্থাটির কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা