জাতীয়

নয়া দিল্লীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

সাননিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন বিস্তারিত কমর্সূচি পালন করেছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের ন্যায় ঘাতক ও খুনি চক্রের নির্মম বুলেটের আঘাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন।

তার জন্মদিন পালন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মোহাম্মদ ইমরানসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন নেসা মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়াও দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব ছিলেন একজন মহিয়সী সংগ্রামী নারী। যিনি নিভৃতে বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নিয়েছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একেবারেই সাধারণ বাঙালি রমনীর প্রকৃতরূপ। তিনি একদিকে তার সন্তানদের আদর্শ শিক্ষায় বড় করেছেন, সংসার সাজিয়েছেন। আবার স্বাধীনতা আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যুগিয়েছেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ মোহাম্মদ জিয়াউর রহমান।

আলোচকরা বলেন, একজন বেগম মুজিবের কর্মময় জীবন পুরোটাই আমাদের বাঙালি নারীদের জন্য হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানে বেগম ফজিলাতুন নেসা মুজিবের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও “টুঙ্গিপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করার জন্য “টুঙ্গিপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্রটি দূতাবাসের পরবর্তী অনুষ্ঠানেও প্রদশর্ন করা হবে। পরিশেষে বেগম ফজিলাতুন নেসা মুজিবের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা