বামে উপরে ফওজিয়া মোসলেম ও নিচে মালেকা বানু
জাতীয়

নারীর মর্যাদা ক্ষুন্নের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কিছু সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মডেল মরিয়ম মৌ। এদের প্রত্যেকের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক উদ্ধার হয়েছে। মহিলা পরিষদ অভিযোগ করেছে, গ্রেপ্তার এই নারীদের নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত-প্রচারিত প্রতিবেদনে নারীর মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

সংগঠনটি প্রকাশিত এসব সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। পরীমনি-পিয়াসাদের নিয়ে শিল্পী সমিতির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে মহিলা পরিষদ।

রোববার (৮ আগস্ট) এ বিষয়ে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়ে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি, কোন নারী ঘটনার শিকার বা অভিযুক্ত যাই হোক না কেন, এমনভাবে সংবাদ প্রচার ও শব্দ প্রয়োগ করা হয়, যাতে নারীর আত্মমর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এই ঘটনাগুলো নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। যখন সংবাদমাধ্যমকে জেন্ডার সংবেদনশীল করতে নারী আন্দোলন বিশেষ ভূমিকা রাখছে, সংবাদমাধ্যমও নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে সহযোগী ভূমিকা রেখে চলেছে; সেসময় দুর্ভাগ্যজনকভাবে কোন কোন সংবাদমাধ্যমের ভূমিকা নারীর মানবাধিকারকে ক্ষুন্ন করছে।

বিবৃতিতে নারী নেত্রীরা অভিযোগ করে বলেন, আমরা লক্ষ্য করেছি এই ক্ষেত্রেও সংবাদ উপস্থাপন ও শব্দ প্রয়োগের মাধ্যমে পাঠক-দর্শকের মনোযোগ আকর্ষণ করার অপপ্রয়াস চালানো হচ্ছে, যা সুস্থ সাংবাদিকতার পরিপন্থী।

ব্যক্তি নারীর মর্যাদা ক্ষুন্ন করে ও মানবাধিকার লঙ্ঘন করে, এমন কোন ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মহিলা পরিষদ নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, এক্ষেত্রে বিচারের আগেই দোষী করে দেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে, যা প্রত্যাশিত নয়। বিচারের আগেই এই ধরনের সংবাদ পরিবেশন নারীর ক্ষমতায়নে বাধা সৃষ্টি করবে।

গত ৩০ জুলাই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম মৌকে, তারপর চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরা প্রত্যেকেই পুলিশি রিমান্ডে আছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা