জাতীয়

১০ আগস্ট রোহিঙ্গাদের টিকা দেয়া শুরু 

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে মঙ্গলবার (১০ আগস্ট) থেকে করোনা'র টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সী সাড়ে ৪৮ হাজার জনকে টিকা দেয়া হবে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান টিকাদান কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোহিঙ্গাদের টিকা দেয়ার জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ আগস্ট থেকে ক্যাম্পগুলোতে টিকাদান কর্মসূচি শুরু হবে।

সিভিল সার্জন জানান, প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সী প্রায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়া হবে। পাশাপাশি ক্যাম্পে যারা টিকাদান কার্যক্রমের সংগে জড়িত থাকবেন, তাঁদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে, বিশেষ করে মাঝি, মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবকদের টিকা দেওয়া হবে। এদের সংখ্যাও প্রায় ১৮ হাজার। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, রোহিঙ্গা ক্যাম্পে টিকাদানের জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে শিবিরগুলোতে টিকাদানের জন্য ১৮৬টি টিমকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা জানান, আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী নিবন্ধিত প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার মধ্যে সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গা আছেন, যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা