জাতীয়

গণপরিবহন শ্রমিকদের ত্রাণ দিলো: শেখ তাপস

নিজস্ব প্রতিবেদক: করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং গণপরিবহন শ্রমিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২ অগাস্ট) সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, করোনা মহামারিতে গণপরিবহন বিশেষ করে গণপরিবহনের শ্রমিক ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কারও কাছে হাতও পাততে পারছে না। নীরবে-নিভৃতে নিষ্পেষিত হচ্ছে। তাই, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনালে যত শ্রমিক আছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ হতে আমরা ১০০ টন খাদ্য শস্য এবার বরাদ্দ নিশ্চিত করেছি। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যত বরাদ্দ পাওয়া যাবে, আমরা এখন থেকে চেষ্টা করবো যেন তার একটি অংশ আমাদের শ্রমিক ভাইয়েরা পায়।

আমরা এখনো করোনা মহামারির মাঝে বিরাজমান উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, করোনা মহামারির মাঝেও মানুষ যাতে জীবন ও জীবিকার মাঝে যাতে স্বাচ্ছন্দে থাকতে পারি, অর্থনীতির চাকা চাকা সচল থাকে, মানুষ যেন ভালো থাকে, দুর্ভোগে না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

এ সময় সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সেখানে আমাদের শ্রমিক ভাইয়েরা কিভাবে থাকবেন, কিভাবে অবস্থান, কিভাবে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় - সে বিষয়গুলো নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনশাল্লাহ আমরা একটি আধুনিক টার্মিনাল ঢাকাবাসীকে উপহার দেবো।

আজকের অনুষ্ঠানে ৫০ টন চাল বিতরণ করা হয়েছে। প্রতিজন পরিবহন শ্রমিককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। বাকী ৫০ টন চাল ফুলবাড়িয়া ও গুলিস্তানের পরিবহন শ্রমিকদের বিতরণ করা হবে।

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, ১৫ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা