জাতীয়

দেশে শুরু হবে টিকার যৌথ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক : করোনা টিকার যৌথ উৎপাদনের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) পাঠিয়েছে চীন। সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে চীন। আমরা প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে, ততই ভালো।
টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আর দেরি করা ঠিক হবে না বলে মত দেন মন্ত্রী।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (২ আগস্ট) পদ্মায় মোমেনের সঙ্গে সাক্ষাতে আসেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ চীনের রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি এসব বিষয়ে আলাপ করেছেন।

রাশিয়ার সঙ্গে টিকার যৌথ উৎপাদনের অগ্রগতি সম্পর্কে মোমেন বলেন, ‘আমরা সবকিছু পাঠিয়েছি। করোনা পরিস্থিতির কারণে সেখানে অনেক লোকজন অফিসে আসে না। এজন্য একটু দেরি হচ্ছে। কিন্তু এটা আমাদের গরজ, আমরা লেগে আছি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাক্ষরের পর বাংলাদেশ সরকার (স্বাস্থ্য মন্ত্রণালয়), চীনা কোম্পানি সিনোফার্ম ও ইনসেপ্টার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দেশে টিকার যৌথ উৎপাদন শুরু হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা