জাতীয়

মেয়রের ত্রাণ পেল ১৫শ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন পরিবহণ শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে মহাখালী বাস টার্মিনালে ১ হাজার ৫ শত কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ডিএনসিসির মেয়রের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সফি উল্লাহ কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ১ কেজি লবন সম্বলিত ত্রাণসামগ্রীর ১ হাজার ৫ শত প্যাকেট বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান হিরু। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা