জাতীয়

আমিরাতের সাথে ৭ আগস্ট পর্যন্ত ফ্লাইট বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতগামী সকল ফ্লাইট আগামী ৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন। কোন যাত্রী বিগত ১৪ দিনের মধ্যে এসব দেশের সাথে সংযুক্ত থাকলেও তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। তবে কূটনৈতিক মিশনের সদস্যদের বিষয়টি ভিন্ন।

দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থাটি বুধবার (২৮ জুলাই) জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আমিরাতগামী সকল ফ্লাইট আগামী ৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

এমিরেটস জানায়, তারা আমিরাত সরকারের নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, যদি কোনো যাত্রী বিগত ১৪ দিনের মধ্যে উল্লেখিত চার দেশের সঙ্গে সংযুক্ত থাকেন, তাহলে তিনিও আমিরাতে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এ ধরনের যাত্রীদের আমিরাত ভ্রমণ আপাতত বন্ধ।

বিবৃতিতে বলা হয়েছে, আমিরাতি নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্যদের মধ্যে যাদের সঙ্গে আমিরাত সরকারের করোনা সম্পর্কিত হালনাগাদ নিয়ম-কানুন সামঞ্জস্যপূর্ণ হবে, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

বিমান পরিবহন সংস্থাটি আরও জানিয়েছে, করোনাবিধির কারণে যাদের ফ্লাইট বাতিল হচ্ছে, তারা চাইলে টিকিট রেখে দিতে পারেন; যখন ফ্লাইট আবার চালু হবে, তখন এমিরেটস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বুকিং পরিবর্তন করতে পারবেন।

করোনা মহামারির বাড়বাড়ন্তের কারণে দক্ষিণ এশিয়ার এই চারটি দেশের ফ্লাইট বন্ধের সময়সীমা গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার বাড়িয়েছে এমিরেটস। এর মধ্যে সবার আগে বন্ধ হয়েছিল ভারতের ফ্লাইট। গত ২৪ এপ্রিল দেশটি থেকে আমিরাতগামী সকল ফ্লাইট বাতিল করা হয়। আর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ফ্লাইট বাতিল হয় গত ১৩ মে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা