জাতীয়

৩০০ ছাড়িয়েছে  ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বর্তমানে রাজধানীর সরকারি হাসপাতালে ২৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে চারজনসহ মোট ৩০৩ জন রোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৫জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮১। তাদের মধ্যে রাজধানীতে ৭৯ জন ও ঢাকার বাইরে দুজন ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৬৬ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৫ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯০ জন।

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৫ জুলাই পর্যন্ত ৬২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা