জাতীয়

শুদ্ধাচার পুরস্কার পেলেন আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে। করপোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো তাকে এ পুরস্কার দেয়া হয়। এসময় মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে করপোরেশনের দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভার শুরুতে পুরস্কার দুটি দেয়া হয়। পুরস্কার প্রদান করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরস্কার ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে আরিফুল হককে তার মূল বেতনের এক মাসের বেসিক, একটি ক্রেস্ট, একটি সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট, একটি সনদ প্রদান করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা