জাতীয়

ডিএনসিসির বাজেট পাঁচ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের জন্য চার হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) ভার্চুয়ালি ডিএনসিসির দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট পাস হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ‘সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ সারা বিশ্ব আজ করোনা মহামারির মধ্যে রয়েছে। তাই করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।’

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় করোনা পরিস্থিতি মোকাবিলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করেন।

এছাড়াও তিনি চলমান এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোকপাত করেন।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধান এবং কাউন্সিলররা সংযুক্ত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা