জাতীয়

১০৫ সংস্কৃতিকর্মীর অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে কর্মহীন ময়মনসিংহের ১০৫ জন অসচ্ছল সংস্কৃতিকর্মীকে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১২ জুলাই) জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অসচ্ছল সংস্কৃতিকর্মীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার সংস্কৃতিকর্মীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। বৈশ্বিক করোনা মহামারির কারণে গত বছর দেশের কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের অধিক সংস্কৃতিকর্মীকে ৪ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ‘এ বছরও দ্বিতীয় দফায় করোনায় কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ ময়মনসিংহ জেলার অসচ্ছল সংস্কৃতিকর্মীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে জেলা জিমনেসিয়ামের সম্মুখে মুক্তমঞ্চ নির্মাণ করা হয়েছে। ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত জয়নুল আবেদীন সংগ্রহশালা ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রকল্পের সমীক্ষা চলমান রয়েছে।’

সমীক্ষা শেষে আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকল্পটির ডিপিপি অনুমোদন হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটিতে রয়েছে আধুনিক মানের কয়েকটি সংগ্রহশালা, ৩টি মিলনায়তন, আর্ট গ্যালারিসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা