জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে পিরোজপুর, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শহীদুল ইসলামকে নোয়াখালীর পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ডিএমপির উপ-কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ডিএমপির উপ-কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা