জাতীয়

ভারতে পাচার ৩০ যুবতী গ্রেফতার

কূটনৈতিক প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পাচার করা ৩০ বাংলাদেশি যুবতীকে গ্রেফতার করেছে। সাথে দালাল চক্রের ৬ ভারতীয়কেও গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছে অনলাইন দ্য হিন্দু।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ১০ই জুলাই পর্যন্ত এসব যুবতী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। তাদেরকে প্রলুব্ধ করে পাচার করার অভিযোগে দালাল হিসেবে ৬ ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে।

বিএসএফের কর্মকর্তারা বলেছেন, এসব যুবতীকে উন্নত কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচার করা হয়েছিল। ২২ শে জুন তারা ১৭ বছর বয়সী আলিমা (ছদ্মনাম) এবং তার ৪৫ বছর বয়সী তার মাকে উত্তর ২৪ পরগনার জিৎপুর সীমান্ত পোস্ট থেকে উদ্ধার করা হয়। মালদা থেকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার পর্যন্ত বিস্তৃত ৯১৩.৩২ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখান দিয়ে এবার গরু পাচার উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু এ সীমান্ত দিয়ে পাচার অব্যাহত রয়েছে।

এতে আরো বলা হয়েছে, এর ফলে করোনা সংক্রান্ত রোগের বিস্তার ঘটছে উভয় দেশে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে কমপক্ষে ২ হাজার ১৭৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ।

গত বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০৬০ এ। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে বেশির ভাগই নারী। তাদেরকে সীমান্তের অন্যপাড়ে ভাল কাজ বা বিয়ের প্রলোভন দেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা