জাতীয়
চেকপোস্ট ফাঁকা

গণপরিবহন ছাড়া সবই চলছে সড়কে

জাহিদ রাকিব


বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় সরকার রাজধানীসহ সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এ সময় সরকার জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আদেশ দিয়ে প্রজ্ঞাপন দেয়। কিন্তু লকডাউনের ১১তম রাজধানীর চিত্র কিছুটা ভিন্ন। এখানে গণপরিবহন ছাড়া বাকি সব গাড়ি চলাচল করছে। সাধারণ মানুষ তো আছেই। কোথাও কোথও দু’একটি দোকান খুলতেও দেখা গেছে।

রোববার (১১ জুলাই) বাডডা রামপুরা, মালিবাগ, মৌচাক, মগবাজার ঘুরে দেখা যায় গণপরিবহন ছাড়া সব গাড়িই চলছে সমানতালে। চলছে ভাড়ায় চালিত মোটরসাইকেলও।

এ সময় চেকপোস্টগুলো ছিলো একদম খালি। আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি।

রাস্তায় বেশ কয়েকজন সাধারণ মানুষের কথা হয় সান নিউজের সাথে। তারা বলেন, অনেকের বেসরকারি অফিস খুলে গেছে। অনেকে আবার ব্যক্তিগত কাজে বের হয়েছে। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছে।

করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রামণের প্রেক্ষাপটে গত ১ জুলাই সকাল থেকে কঠোর বিধিনিষেধ চালু করেছে সরকার। এই বিধিনিষেধকে সর্বাত্মক লকডাউন বলা হচ্ছে। এই নিষেধাজ্ঞার সময় ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত।

তবে পোশাক রপ্তানি প্রতিষ্ঠানসহ শিল্প-কলকারখানা খোলা রাখা হয়েছে। সীমিত সময়ের জন্য খোলা রয়েছে ব্যাংক।

এদিকে রাজধানীতে কিছু দোকানপাঠ খোলা দেখা গেছে। তারা দোকানের সামান্য একটু ঝাপ খুলে বেচাকেনার চেষ্টা করে যাচ্ছেন। তবে ক্রেতা খুবই কম।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা