জাতীয়

অবশেষে নিয়োগ পেলেন ২ হাজার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার

৪ মে সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে তাদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২ হাজার-৫৩ হাজার টাকা বেতনক্রমে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ দেয়া হলো।

এতে বলা হয়, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনগণকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সেবা প্রদানকালীন তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।

আগামী ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং সাময়িক নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত ব্যক্তি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে নিয়োগ বাতিল হবে। বাংলাদেশের নাগরিক নন, এমন কোনো ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেও নিয়োগ বাতিল হবে। নিয়োগকৃত প্রার্থীকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকারি নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

এতে আরো বলা হয়, প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরুপ স্থির করবে সেরুপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে দুই বছর শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে। চাকরিতে যোগদানকালে তাকে যোগদানপত্রের সাথে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যের জন্য কোন যৌতুক নিবেন না এবং দিবেন না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা